রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

অক্সিজেনের অভাবে আর নয় মৃত্যু,  ৩০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন ডক্টর সামিউল

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৬১২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবায় ব্যক্তিগত অর্থায়নে ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডক্টর সামীউল আলম লিটন।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক হলে আয়োজিত এক অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর উপস্থিতিেত অক্সিজেন সিলিন্ডার গুলো স্বাস্থ্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
ডক্টর সামীউল আলম লিটন বলেন এই করোনাকালে কোভিড রোগীর চিকিৎসায় সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেন। সেই অক্সিজেনের যেন সংকট না পড়ে সেই লক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছি।
অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কদ্দুস, শওকত জাহান মুকুল, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin