শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

অপহৃতা রূপালী আক্তারকে উদ্ধারের দাবীতে নেত্রকোনা জেলা প্রেসকাবে অসহায় পিতার সংবাদ সম্মেলন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৬২২ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চারিয়া মহিলা মাদ্রাসার ছাত্রী ১৪ বছরের নাবালিকা অপহৃতা রূপালী আক্তারকে উদ্ধারের দাবীতে সোমবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসকাবে সংবাদ সম্মেলন করেছে গনিয়ার গাও গ্রামের অসহায় পিতা মোঃ মজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রভাবশালী প্রতিবেশী আলী আহম্মদের সাথে আমার সম্পর্ক ভাল না থাকায় তার দুই পুত্র খোকন মিয়া ও রোমান মিয়া চলতি বছরের ২১ জানুয়ারী আমার অনুপস্থিতিতে মেয়ে রুপালী আক্তারকে অপহরণ করে নিয়ে যায়। আমার মেয়ের কোন খোঁজ খবর না পেয়ে গ্রামের গণ্যমান্য ব্যাক্তিদের কাছে মেয়েকে পিড়িয়ে দেয়ার জন্য অনেক কাকুতি মিনতি করার পরও মেয়েকে পিড়িয়ে না দেয়ায় কোন উপায়ান্তর না পেয়ে অবশেষে ১১ এপ্রিল কলমাকান্দা থানায় একটি অপহরণ মামলা দায়ের করি। মামলা করার পর আসামীরা মামলা তুলে নেয়ার জন্য অব্যাহত ভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে।

অপহরণের ৭ মাস পার হতে চললেও অদ্যাবধি আমার মেয়ে উদ্ধার না হওয়ায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin