সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

অবৈধভাবে নাম ও লোগো ব্যবহারের প্রতিবাদে নেত্রকোনায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

 

(সৈয়দ সময়)

 

২২ মার্চ শনিবার দুপুরে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে আজ দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিসিডিএস নেতৃবৃন্দ অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধভাবে বিসিডিএস-এর নাম ও লোগো ব্যবহার করে সাধারণ জনগণ ও ঔষধ ব্যবসায়ীদের বিভ্রান্ত করছে। এ ধরনের প্রতারণার ফলে ঔষধ ব্যবসার সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিসিডিএস নেতারা জানান, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দেশের সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন। এই প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া এর নাম ও লোগো ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ।

সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়, যারা বেআইনিভাবে বিসিডিএস-এর নাম ও লোগো ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একইসঙ্গে ঔষধ ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিসিডিএস-এর সভাপতি আব্দুর রউফ , সহ-সভাপতি সঞ্জিত কুমার সাহা রায়, সদস্য এডভোকেট মো:কাইয়ুম খান উত্থান, সদস্য, সদস্য আলোক সরকার, সদস্য প্রণব রায় রাজু ও আবুল হাসনাত মো: ফারুক লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে, তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin