সোমবার, ১১ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান বরখাস্ত।

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫২০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান বরখাস্ত।

 

প্রভাবশালী ব্যক্তিদের ভূমিহীন সনদ প্রদানের অভিযোগে নেত্রকোনা মদন উপজেলা উপজেলায় গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাইদুল ইসলাম খাঁন ওরফে মামুন সাময়িক বরখাস্ত হয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখা) উপসচিব পলি কর এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ, মো.মাইদুল ইসলাম খাঁনের বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারার অভিযোগে একই আইনে ৩৪(১) ধারা অনুযায়ী চেয়ারম্যানকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। চেয়ারম্যান মাইদুল ইসলাম খাঁনের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করেন।

উল্লেখ্য,চেয়ারম্যান মাইদুল ইসলামের বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রভাবশালীদের ভূমিহীন সার্টিফিকেট দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন তারিখে “মদনে খাস জমি উদ্ধার, ভূমিহীন সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে মদনের গরিবের ত্রাণের ৪ বস্তা কম্বল পাওয়া গেছে ইউপি চেয়ারম্যানের বাড়িতে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সৌর প্যানেলসহ আসবাবপত্র নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান ও তথ্য সেবা কেন্দ্রের মালামাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin