সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

আটপাড়ায় অনিয়মের অভিযোগ দেখিয়ে মাদ্রাসার শিক্ষককে বরখাস্ত

মনির হোসেন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

(মনির হোসেন)

 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষক সাময়িক বরখাস্ত হয়ে ঝুলে আছেন বছরের পর বছর। না তারা চাকরি ফিরে পাচ্ছেন, না পাচ্ছেন প্রাপ্য অর্থ। এমনি আরেকটি চিত্র হতে যাচ্ছে,
নেত্রকোনা আটপাড়া উপজেলায় অবস্থিত, বিহুসবান জামিয়া আরাবিয়া (বালিকা) মাদ্রাসার দায়িত্বরত শিক্ষক মাওলানা মো: ইসরাফিল হোসেন নামের শিক্ষককে বিনা কারণ ও বিনা নোটিশে বরখাস্ত করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, মাদ্রাসাটি ২০০২ সালে ইউনিয়নের গৃদান টেংগা গ্রামে প্রতিষ্ঠা করেন হাফেজ মাওলানা মোঃ গোলাম রব্বানী।

এদিকে গত ১০ই ফেব্রুয়ারি সরজমিনে গিয়ে দেখা যায়, গত ৯ই ফেব্রুয়ারি থেকে মাদ্রাসার প্রায় সকল ছাত্রী বরখাস্ত হওয়া প্রিয় শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও আন্দোলন করেছেন। মাদ্রাসার ছাত্রীবৃন্দের সাথে কথা বলে জানা যায়, এই মাদ্রাসায় প্রায়ই এরকম ঘটনা ঘটে থাকে। গত সাত বছর যাবত সুনামের সহিত নির্দিষ্ট ক্লাসের ছাত্রীদেরকে দ্বীন শিক্ষা দিয়ে যাচ্ছে ইসরাফিল হুজুর , কোনদিন কারো সাথে কোন খারাপ আচরণ করেন নাই, আমাদের জানামতে কোনরকম সমাজবিরোধী কাজের সাথে জড়িত নয়, অত্র মাদ্রাসার কোন নিয়মাবলী কোন সময় ভঙ্গ করেন নাই। যখন এই প্রিয় শিক্ষকের শিক্ষায় ভবিষ্যতে ভালো কিছু করব বলে আশা করছি, ঠিক তখনই আমাদের সবার প্রিয় শিক্ষককে প্রতিষ্ঠান থেকে চলে যেতে হল, কেন কি কারণে চলে যেতে হল তা আমরা অনেকবার মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে জানার চেষ্টা করেই পাইনি। এখন আমাদের সবার দাবি আমাদের এই প্রিয় শিক্ষককে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনার জন্য।

এ বিষয়ে বরখাস্ত হওয়া মাদ্রাসার শিক্ষক মোঃ ইসরাফিল হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমি দীর্ঘ ৭ বছর যাবত সুনামের সহিত মাদ্রাসার ছাত্রীদেরকে শিক্ষা দিয়ে আসছি, কোনরকম অসাধ আচরণ, অশ্লীলতা, হয়রানি, ইত্যাদি করি নাই। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক গত ১০ ফেব্রুয়ারি আমাকে ফোনে বলেন দুপুর ১২ টার ভিতরে বেরিয়ে যেতে। আমাকে বের করে দেওয়ার কথা জানতে চাইলে তিনি বলেন, আমার ক্লাসের শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার ভাষা ভালো না, এজন্য আমাকে আমার এ প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে চলে যেতে হবে । কিন্তু আমাকে কারণ দর্শানোর নোটিশ ছাড়া মৌখিক ভাবে বের করে দেওয়া হয়েছে এটা নিয়ম বহির্ভূত।

এ বিষয়ে জানতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ গোলাম রব্বানী সাহেবের ইমুতে অনেকবার ফোন দেওয়ার পরও ফোন না ধরায় এবং দেশের বাহিরে থাকায় উনার কোনরকম বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin