শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

আটপাড়ায় শ্রীরামপাশা গ্রামে একই পরিবারের অসহায় ৪ প্রতিবন্ধী হামলার শিকার

ইকবাল ভূঁইয়া, আটপাড়া, নেত্রকোনা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৫৩০ বার পড়া হয়েছে

নেত্রকোনার আটপাড়ায় ২৬ শে জুলাই সোমবার উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে একই পরিবারের ৪ জন প্রতিবন্ধী সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। ঘটনা সুত্রে জানা যায়, গত সোমবার সকালে আনুমানিক ৮ ঘটিকার সময় আহত প্রতিবন্ধীদের বাড়িসংলগ্ন পুকুর পাড় ভাঙ্গা থেকে বাড়ি রক্ষার জন্য প্লাস্টিক বস্তায় মাটি ভরে পুকুর পাড়ে দিলে একই গ্রামের জামাল মিয়া, পিতা -অজ্ঞাত গ্রাম -শ্রীরামপাশা, গংরা মাটি ভর্তি প্লাস্টিকের বস্তা নিয়ে যায় এবং তাদের কাজে ব্যবহার করে।

পরে আহত প্রতিবন্ধিরা তাদের মাটি ভর্তি প্লাস্টিকের বস্তা নিয়ে এলে জামাল মিয়া, পিতা -অজ্ঞাত, গ্রাম – শ্রীরাম পাশা এর নির্দেশে একই গ্রামের মোঃ শাকিল (২২)পিতা -মৃত শান্ত মিয়া, মামুন, (২০)পিতা- জামাল মিয়া, রনি, (১৬)পিতা- সঞ্জু মিয়া , রকি, (২৩) পিতা -সঞ্জু মিয়া ও সজল, (১৮)পিতা- আবুল কাসেম গংরা এই প্রতিবন্ধি পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে এবং প্রতিবন্ধি ১,সানোয়ার (৩৩) কবিতা আনু,সর্ব পিতা ইসলাম উদ্দিন,৪,চান বানু,স্বামী-ইসলাম উদ্দিন, সর্বসাং শ্রীরামপাশা,আহত করে। বর্তমানে আহত প্রতিবন্ধিরা আটপাড়া সদর হাসপাতালে ভর্তি আছে। রিপোর্ট লিখা আগমূহুর্তে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অসহায় প্রতিবন্ধিদের উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলার তীব্র নিন্দা ও শাস্তির দাবী জানিয়েছেন এলাকা বাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin