সোমবার, ১১ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

আটপাড়ায় সরকারি জায়গা দখল, অভিযোগ এলাকাবাসীর।

মনির হোসেন, আটপাড়া।
  • আপডেটের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

(মনির হোসেন)

নেত্রকোনার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের সরকারি খাস জায়গা অবৈধ দখলের অভিযোগ উঠে।অভিযুক্তরা হলেন মোগলহাট্রার গ্রামের মৃত. ওয়াজেদ আলীর ছেলে দেলোয়ার, আব্দুল গণির ছেলে লিটন মিয়া ,মৃত: আব্দুল গণির ছেলে আনোয়ার, আব্দুল রশিদের ছেলে হাইম।

১২ই ফেব্রুয়ারি ২০২৩ ভূমি অফিস বরাবর অবৈধ খাস জায়গা উদ্ধারে ও ৯ এপ্রিল ২০২৩ অবৈধ দখলের অভিযোগ করেন এলাকাবাসীর পক্ষে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার শাস্তূ মিয়া সহ এলাকার আরও ৬ জন। কিন্তু অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের চারজনের মধ্যে তিনজন দখলকৃত সরকারি জায়গা ত্যাগ করলেও ত্যাগ করেনি একজন মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ছেলে দেলোয়ার।

 

অভিযোগ সূত্রে জানা যায় , উপজেলার মোগলহাট্টা গ্রামের, মুগুরহাতা মৌজায় ১৭৪৩ নং দাগ ১০/একর জায়গা দখল করে অভিযুক্ত ভূমিদস্যরা। স্বাধীনতার যুদ্ধের পর হতে এই জায়গায় সরকারি খাস ও পতিত জায়গায় এলাকার সকল কৃষকরা বৈশাখী বোরো ধান সংগ্রহ করে বাজারজাত ধান উত্তোলন ও মারাইসহ সকল কাজ এখানে করা হতো । গত দুই বছর যাবত এই জায়গা ভূমিদস্যুদের দখলে। এতে করে কৃষকের ধান বাজারজাতকরণে অসুবিধা দেখা দিয়েছে।

 

এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা সরকারি জায়গা আমি জানি, এলাকার সকল কৃষকরা বৈশাখী বোরো ধান সংগ্রহ করে বাজারজাত ধান উত্তোলন ও মারাইসহ সকল কাজ এখানে করে। এ জায়গায় আমি সহ এলাকার আরো অনেক কৃষক চাষাবাদ করে। সবাই যদি জায়গা ত্যাগ করে তাহলে আমিও ছেড়ে দিব।
কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় অভিযুক্ত দেলোয়ার হোসেন ছাড়া আর কোন কৃষক সরকারি জায়গায় চাষাবাদ করে নাই।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন নিপা বলেন, উপরোক্ত বিষয়টি ইউনিয়ন নায়েককে তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত রিপোর্টয়ে সত্যতা প্রমাণ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin