রবিবার, ১০ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ

আটপাড়ায় গ্রামীণ সমিতির টাকার জেরে হিন্দু পরিবার হয়রানির শিকার, অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

(হৃদয় রায় সজিব)

 

নেত্রকোনার আটপাড়া উপজেলার নিজ টেংগা গ্রামে একটি হিন্দু পরিবার মিথ্যা মামলা ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সোহাগ মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

জানা গেছে, সোহাগ মিয়া নামের ওই ব্যক্তি একটি গ্রামীণ সমিতির প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। গ্রাম্য শালিসে বিষয়টির সুরাহা না হওয়ায় তা আদালতে গড়ায়। মামলায় সাক্ষ্য দেওয়ায় সুকুমার চন্দ্র নামে এক ব্যক্তি ও তার পরিবারকে হুমকি ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সুকুমার চন্দ্র বলেন, আমি শুধু সাক্ষ্য দিয়েছি, কোনো পক্ষ নই। অথচ এখন আমার পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছি। মিথ্যা মামলায় আমাদের হয়রানি করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, সোহাগ মিয়া এতটাই প্রভাবশালী যে গ্রামের সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। সুকুমার সাহস করে মুখ খুলেছেন বলেই এখন তাকে টার্গেট করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত সোহাগ মিয়া বলেন, আমার সেচযন্ত্র সুকুমার নষ্ট করেছে। তার সঙ্গে আগেও আমার মামলা ছিল। এসব আসলে ষড়যন্ত্র।

আটপাড়া থানার ওসি আশরাফুজ্জামান বলেন, আমরা দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এখন প্রশ্ন উঠছে এটি কি শুধুই একটি মামলার প্রতিশোধ, নাকি এর পেছনে রয়েছে সংখ্যালঘু নির্যাতনের কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্র? সময় ও তদন্তই হয়তো তা স্পষ্ট করে দেবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin