সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

আটপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

মনির হোসেন
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার আটপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদে
উপজেলা প্রশাসন আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, তেলিগাতী বিএনএইচ কে একাডেমির প্রধান শিক্ষক ইকবাল নূর লাভলু, গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিঞা, খিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, বাউসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল করিম হীরা, দূর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইন উদ্দিন, ও প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া সহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দ।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী তাদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে স্টল দিয়ে জনসন্মুখে সেসবের সুবিধাসমূহ দেখিয়ে দিচ্ছেন এবং বিস্তারিত বর্ণনা করছেন। দেশকে সামনে এগিয়ে নিতে শিক্ষার্থীতের এসব ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা সরকারের দৃষ্টিগোচর হলে হয়তো আগামীতে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেকদুর এগিয়ে যাবে বলে মেলায় ঘুরতে আসা বিভিন্ন জনের অভিমত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin