মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ  ফসল রক্ষা বাঁধ নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় দুই ইউনিয়নবাসীর সংঘর্ষঃ আহত অন্তত ২০ এনসিপি’র ময়মনসিংহ মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

আটপাড়ায় ৭টি ইউনিয়নে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ফয়সাল চৌধুরী, আটপাড়া
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৫৬৮ বার পড়া হয়েছে

ফয়সাল চৌধুরী আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:
আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে বুধবার (২৭ অক্টোবর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে মাইকিং ও পোস্টার লাগানোর ধুম। উপজেলার ছাপাখানাগুলোতেও ভিড় পড়ে গেছে।

প্রতীক বরাদ্দ: আটপাড়া উপজেলা নির্বাচন সূত্রে জানা যায় আটপাড়ার ৭টি ইউনিয়নে স্বতন্ত্র
চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত মহিলা চেয়ারম্যান ৭৪ ও সাধারণ সদস্য পদে ২৩৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


প্রতীক বরাদ্দের দিন উপজেলা পরিষদের নির্বাচন অফিসে ছিলো উৎসব মুখুর পরিবেশ।
পছন্দের প্রার্থী নিয়ে প্রতীক বরাদ্দ করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছুটে আসে সমর্থকরা।
পছন্দের প্রতিক চূড়ান্ত করতে একাধিক প্রার্থীর মাঝে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়।
পছন্দের প্রতীক পেয়ে আনন্দ মিছিল করে প্রার্থী সমর্থকরা৷ বিভিন্ন আনন্দ মিছিলে মুখুর হয়ে উঠে উপজেলা পরিষদ প্রাঙ্গন।

আগামী ১১ নভেম্বর, বৃহস্পতিবার আটপাড়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ৭জন প্রার্থী নৌকা প্রতীকে এবং জাতীয় পার্টি থেকে ২জন লাঙল প্রতীকে চেয়ারম্যান পদে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin