রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ

আনন্দপুর আলিম মাদ্রাসার সভাপতির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার (২)নং নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর আলিম মাদ্রাসার এডহক কমিটিতে জনবিচ্ছিন্ন ও স্বৈরাচারী আওয়ামী দোসর মোঃ আসআত ইকবালকে সভাপতি নিয়োগ করে প্রজ্ঞাপন জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদ্রাসা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসী এবং জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মনিরুল ইসলাম পাভেল, মুহাম্মাদ আমিনুল ইসলাম মন্ডল ও জালাল উদ্দীন শেখ (সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড বিএনপি)।

বক্তারা বলেন, “একজন দলীয়ভাবে বিতর্কিত, স্বৈরাচারী ও জনসমর্থনহীন ব্যক্তিকে শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে বসিয়ে শিক্ষা ও মাদ্রাসা পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তারা অবিলম্বে ওই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান এবং বলেন, “প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
বিক্ষোভ ও মানববন্ধনে ব্যানার-ফেস্টুনসহ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ অংশ নেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin