রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে  নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা ও প্রবাস মেলা 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও প্রবাস মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১৮ ডিসেম্বর টিটিসি প্রাঙ্গণে নেত্রকোনা জেলা প্রশাসন, টিটিসি ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এইসব অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
দুপুর ১২টার দিকে টিটিসি সম্মেলন কক্ষে
নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আল ইমরান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মোঃ হায়দারুজ্জামান, ইসলামী ব্যাংকের এভিপি ও শাখা প্রধান এ টি এম শাহরিয়ার হোসেন, আইএফআইসি  ব্যাংকের শাখা প্রধান গোলাম মোঃ সাখারিয়া, জেলা প্রেসক্লাবে সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ, সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসী সাইফুল ইসলাম ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক ফরহাদ হোসেন
প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বিদেশ যাওয়ার আগে প্রত্যেককে যে দেশে যাবে সেই দেশের ভাষা শিখে যে কাজ করবে সেই কাজ ভালো ভাবে প্রশিক্ষণ নিয়ে বৈধ পথে বিদেশ যাওয়ার উপর গুরুত্বারোপ করেন।
দিবসটি উপলক্ষে টিটিসি প্রাঙ্গণে দিনব্যাপী প্রবাস মেলার আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin