সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে
১২ই মে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি” এই প্রতিপাদ্যে রবিবার (১২ মে) সকালে নেত্রকোণা ইপিআই ভবনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন নেত্রকোণা জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে।

সকাল ৯টায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইপিআই ভবনে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন নেত্রকোণা জেলা শাখার সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে সিনিয়র স্টাফ নার্স হান্না বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার  (সদর সার্কেল) শিবলী সাদিক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ একরামুল হাসান, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ টিটু রায়, জেলা পাবলিক হেলথ নার্স মোছাঃ জাকিয়া আক্তারসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা, মানব সেবায় সেবিকার এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি যুদ্ধক্ষেত্রে আহত ও অসুস্থ সৈনিকদের সেবা দিয়ে যেভাবে সুস্থ করে তুলেছেন, তা আজও সকলের কাছে আদর্শ হয়ে রয়েছে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে সেবার ব্রত নিয়ে মানুষের পাশে ছিলেন বর্তমান সময়ে সকল নার্সকে একইভাবে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin