
(হৃদয় রায় সজীব)
নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের পলাশহাটি বাজারে অবস্থিত ‘আলোর পথে সাধারণ পাঠাগার’ এক যুগ পূর্তি উপলক্ষে ইফতার মাহফিল ও পুনর্মিলনীর আয়োজন করে। সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে একদল স্বপ্নবান তরুণের প্রচেষ্টায় গঠিত এই পাঠাগার দীর্ঘ ১২ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের নবীন-প্রবীণ সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার খোকন তালুকদার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক মেম্বার খাজালী মিয়া, ফাউন্ডিং মেম্বার শফিকুল ইসলাম নান্টু, আসাদুজ্জামান পিন্টু ও ইমরান হুসেন। এছাড়াও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম আন্জু মাস্টার, মজনু মিয়া, আলামিন, প্রতিষ্ঠাতা সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব খাইরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন হাফেজ শফিকুল ইসলাম ও পলাশহাটি জামে মসজিদের ইমাম আশরাফুল ইসলাম। পরে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
‘আলোর পথে সাধারণ পাঠাগার’ সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।