সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট পুনরায় গণনার রায় প্রকাশ ২৬৬ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান হলেন মোঃ শামসুজ্জামান 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে
(সুপক রঞ্জন উকিল, গৌরিপুর(ময়মনসিংহ)
২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ময়মনসিংহের গৌরীপুরে  ৫নং সহনাটি ইউনিয়নে লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ শামসুজ্জামান এর চেয়ে (২৬) ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করা হয় নৌকার প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেলকে।  কিন্তু এই নির্বাচনের ফলাফল কে প্রত্যাহার করে পুনরায় ভোট গণনার দাবী জানান মোঃ শামসুজ্জামান।  আদালতের স্মরণাপন্ন হন লাঙ্গল প্রতীকের  প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শামসুজ্জামান ।  দীর্ঘদিন মামলা মোকাদ্দমা চলার পর বিগত ২৮/০১/২০২৫ ইং তারিখ বিচারক, নির্বাচনী ট্রাইবুনাল ও সদর সিনিয়র সহকারী জজ, ময়মনসিংহ পবন চন্দ্র বর্মন এর স্বাক্ষরিত আদেশে দেখা যায় ২৬/১২/২০২১ ইং তারিখে গৌরিপুর উপজেলাধীন  অনুষ্ঠিত সহনাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিগত ১৩/০১/২০২২ইং তারিখের চূড়ান্ত ফলাফল এতদ্বারা বাতিল ঘোষণা করা হলো। পূন: গণনায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদের লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান, পিতামৃত- ইন্তাজ আলী (চেয়ারম্যান পদপ্রার্থী) সাং- গিদাউষা, ইউনিয়ন সহনাটি, উপজেলা -গৌরীপুর, জেলা- ময়মনসিংহ কে বিজয়ী ঘোষণা করা হলো। আদেশে আরো বলা হয় আগামী ৩০ দিনের মধ্যে গেজেট প্রকাশ সহ শপথ গ্রহণের ব্যবস্থা করতে সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা কে নির্দেশ প্রদান করা হয়। প্রাপ্ত মোট ফলাফলে দেখা যায় নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন কাদের রুবেল ভোট পায় ৫৯৫৮ আর ৬২২৪ ভোট পান লাঙ্গল প্রতীকের মোঃ শামসুজ্জামান। তাতে তিনি ২৬৬ ভেটের ব্যবধানে জয়লাভ করেন।  নির্বাচনের ফলাফল সম্পর্কে জানতে চাইলে মোঃ শামসুজ্জামান বলেন আমার আইনের প্রতি বিশ্বাস ছিল তাই দেরিতে হলেও আমি সুবিচার পেয়েছি। আমার এলাকার সকল জনগণকে আমার এই বিজয় উৎসর্গ করছি। অন্যদিকে নৌকার প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল এর সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করে  পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin