সোমবার, ১১ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

ইউপি মেম্বারের সাথে ঝগড়া!  বন্ধ  হলো চলাচলের রাস্তা।

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল 
  • আপডেটের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা  আসনের (৪,৫ ও ৬নং ওয়ার্ড) সদস্য মোছাঃ হোসনে আরা বেগমের ছেলের সঙ্গে দ্বন্দ্ব-বিরোধকে কেন্দ্র করে দু’টি পরিবারের চলাচল রাস্তা বন্ধ করে দেয়া হয়।
বর্তমানে বাড়ি থেকে বের হতে পারছে না দু’টি পরিবার ও তাদের সদস্যরা। এ ঘটনায় প্রতিকার চেয়ে  (২১ এপ্রিল) রোববার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ এর নিকট অভিযোগ দায়ের করেন।
অভিযোগ প্রসঙ্গে মোছা. হোসনে আরা বেগম সাংবাদিকদের জানান, তার ছেলেকে প্রতিপক্ষের লোকজন মোবাইল চোর আখ্যা দিয়ে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে। যে কারণে তারা তাদের জমিতে বেড়া দিয়েছেন। এটা  কোনো পথ না।  অভিযোগকারী ও পরিবার সূত্র জানায়, রামগোপালপুর ইউনিয়নের বেরাটী গ্রামের মৃত আব্দুলের পুত্র মো. সুরুজ আলী ও তার ভাই মো. চাঁন মিয়ার পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছে না। মো. সুরুজ আলী জানান, তার ছেলে মো. কাউসার মিয়া গার্মেন্টে চাকুরী করে। সেখানে মহিলা মেম্বার হোসনে আরা বেগমের পুত্র রানা মিয়াও চাকুরীতে যায়। ওখান থেকে রানা মিয়া মোবাইল নিয়ে আসে এবং দোকানে বকেয়া রেখে চলে আসায় আমার ছেলে ও আমার ছেলের সঙ্গে যারা চাকুরী করে তাদেরকে সেখানে আটকিয়ে রাখে। ওখানে চুরি যাওয়া মোবাইলটাও রানার নিকট রয়েছে। এসব ঘটনায় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। এতেই ক্ষিপ্ত হয়ে আমাদের বাড়ির চারপাশের সবরাস্তায় বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে আটকিয়ে দিয়েছেন মহিলা মেম্বার মোছা. হোসনে আরা বেগম ও তার স্বামী মো. কাজিম উদ্দিন।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ জানান, সরেজমিনে তদন্ত সাপেক্ষে  অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin