সোমবার, ১১ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

ঈদের ছুটিতে ময়মনসিংহ বিভাগে মাতৃ সদন গুলোতে নরমাল ডেলিভারির হিরিক ময়মনসিংহ থেকে 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে
(সুপক রঞ্জন উকিল)
ঈদের ছুটিতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার মাতৃ সদন গুলোতে প্রসুতী মায়েদের নরমাল ডেলিভারির হিরিক পড়েছিল। এর মধ্যে  ময়মনসিংহ সদরের থানারঘাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মোট ২৫ টি নরমাল ডেলিভারি সম্পূর্ণ হয়।
রমজান মাসে ৬৬ এবং গত ১৫ মাসে মোট ১৫৩১ টি ডেলিভারি সম্পূর্ণ হয়। ঈদের ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ও দক্ষ জনবল থাকায় এ অর্জন সম্ভব হয়েছে ।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ময়মনসিংহের বিচক্ষণ  বিভাগীয় পরিচালক মতিউর রহমান ও উপ-পরিচালক মাজহারুল হক চৌধুরীর তত্ত্বাবধানে জেলার বিভিন্ন জায়গার দক্ষ ও অমুসলিম পরিবার কল্যাণ পরিদর্শিকাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সাময়িক সংযুক্তিতে নিয়োগ ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের এই সাফল্য অর্জিত হয়েছে বলে জানা যায় ।
উল্লেখ্য যে ঈদের ছুটিতে ময়মনসিংহ থানারঘাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৫টি নরমাল ডেলিভারির ১৩ টিই পরিবার কল্যাণ পরিদর্শিকা   সোমা রানী বর্মন একাই সম্পূর্ণ করেছেন এবং বাকিগুলোতেও বিশেষ সহযোগিতা করেছেন।
এছাড়াও ময়মনসিংহের গৌরীপুরে ঈদের ছুটিতে  তিনটিও রমজান মাসে ৪২ টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয় । নেত্রকোনা মাতৃসদনে ঈদের ছুটিতে ১৬ টি এবং গত ১৫ মাসে ১৯২২টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়। শেরপুর ও জামালপুরেও ঈদের ছুটিতে নরমাল ডেলিভারি সংখ্যা ছিল চোখে পড়ার মত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin