সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

উপজেলা পরিষদ নির্বাচনে প্রশাসনের সহযোগিতায় পুলিশী প্রহরায় কেন্দুয়ায় এক গ্রামের ভোটাররা অন্যগ্রামের কেন্দ্রে ভোট দিয়েছে 

 সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৪০৮ বার পড়া হয়েছে

উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার কেন্দুয়ায় প্রশাসনের সহযোগিতায় পুলিশী পাহারায় এক গ্রামের ভোটাররা অন্য গ্রামের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।


সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেন্দুয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, ছিলিমপুর ও দুল্লী গ্রামের ভোটারদের ভোটকেন্দ্র হচ্ছে ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুই গ্রামের দুজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছিলিমপুর গ্রামের চেয়ারম্যান প্রার্থী সালমা আক্তারের কর্মী সমর্থকরা ঘোষনা দেয়,
দুল্লী গ্রামের ভোটাররা এখানে এসে ভোট দিতে হলে প্রকাশ্যে সালমা আক্তারকে ভোট দিতে হবে অন্যতায় তাদেরকে ভোট কেন্দ্রে আসতে দেয়া হবে না। এ নিয়ে দুই গ্রমবাসীর মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে দুল্লী গ্রামের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির চৌধুরী বিষয়টি প্রশাসনকে অবহিত করলে প্রশাসনের সহযোগিতায় পুলিশী প্রহরায় দুল্লী গ্রামের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন।
দুল্লী গ্রামের বাসিন্দা ভোটার হক মিয়া বলেন, ‘সকালে ছিলিমপুর গ্রামের কিছু লোক আমাদের গ্রামের লোকজনকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়। আমরা বিষয়টি প্রশাসনকে জানাই। পরে ইউএনওসহ প্রশাসনের লোকজন আমাদের গ্রামে আসেন। তাঁরা গ্রামের ভোটারদের সঙ্গে করে কেন্দ্রে নিয়ে যান। পরে আমরা শান্তিপূর্ণভাবে সেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিই।’  কেন্দুয়া উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  কেন্দুয়া উপজেলায় ৯৬টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭২ হাজার ৩৩২ জন ভোটার রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin