সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

একটি দলের প্রধান আছে আমার নেতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে : বাবর 

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূঁইয়া
  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, এক দলের নেতা আছে যিনি  খুব বাজেভাবে আমার নেতা জনাব তারেক রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে,একজন দলের প্রধান কি এভাবে কথা বলতে পারে ?  আপনাদের দলের বড় বড় নেতা আছে তারা কি করছে তা যদি আমার কাছে প্রমান চান আমি দিতে পারব, যদি বেশি জানতে চান বলে দেব, আমি কোন দিন কোন সময় উনাদের কথা কখনও বলেছি, বলিনি, আওয়ামী লীগের সময় ১৭ বছর আমার নেত্রীর ছায়ার তলে ছিল  আর এখন তারা জোড় গলায় কথা বলে এভাবেই জামায়াতকে ইঙ্গিত করে সোমবার বিকালে খালিয়াজুড়ী উপজেলা সদরের কলেজ মাঠে এক নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমি যদি আবারও এমপি হতে পারি তাহলে রাস্তা ঘাট উন্নয়ন, হাওর জেলেদের পূর্নবাসনসহ সকল উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। আমার নেতার একটি প্ল্যান আছে , যেমন ধরুন কল্যাণের প্ল্যান,কর্মসংস্থানের প্ল্যান রয়েছে। আমার নেতা নির্বাসনে ছিলেন সেখানে থেকেই তিনি ভাবতেন কিভাবে জনগণের কল্যাণে কাজ করা যায় ,  কিভাবে দারিদ্র মুক্ত করা যায় এ সব নিয়ে তিনি সব সময় চিন্তা করতেন। আর এসবেই তিনি  বাস্তবায়ন করতে চান। আমার সংসদীয় এলাকায় কোন ধরনের জোয়া ও মাদক চলতে দেয়া যাবে না। যারা এ কাজে জড়িত থাকবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আগামী ১২ তারিখ সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। নির্বাচনী জনসভায় খালিয়াজুড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, এ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, জমিয়তে উলামার জেলা যুগ্ন সম্পাদক মুফতি আনোয়ার হুসাইন,

উপজেলা যুবদলের আহবায়ক এনামূল হক ছোটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, কৃষক দলের সভাপতি দিলোয়ার জাহান ঝন্টু, সাধারণ সম্পাদক বাবু পান্ডব সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজাহারুল হক পলিন,সদস্য সচিব ইয়াছিন আরাফাত হৃদয় , উপজেলা জমিয়তে উলামার সভাপতি মুফতি ইজাজুল হক, বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের ছাত্রনেতা দিপু চৌধুরী  প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin