সোমবার, ১১ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি গবেষণায় মনোযোগ দিয়ে হবে            —–অধ্যাপক আনু মোহাম্মদ 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে
 অর্থনীতিবিদ ও সমাজ বিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, বিগত সরকারের অতি দলীয় করনের কারনে বিশ্ববিদ্যালয় গুলো সন্ত্রাসীদের দখলে চলে গিয়েছিল। তাদের নানা অপকর্মের কারনে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছিল। ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় ও হলগুলো সন্ত্রাসমুক্ত হয়েছে। শিক্ষার অনুকূল পরিবেশ ফিরে এসেছে। একজন ছাত্রের পিছনে সরকারেে যে টাকা খরচ হয়, তা জনগনের ট্যাক্সের টাকা থেকে আসে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায়
ছাত্র-ছাত্রীদেরকে ভালভাবে লেখা পড়ার পাশাপাশি গবেষণায় অধিক মনোযোগ দিয়ে হবে।
 তিনি আজ বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (প্রস্তাবিত নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ) ২০২৩-২৪ শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম এর সভাপতিত্বে শিক্ষার্থী রিফাত রেজোয়ান জয় ও ঋকতি বড়ুয়া রিম এর সঞ্চালনায় প্রবেশিকা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক মোঃ নুরুল হক, পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞ ড.আহসান উদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মোহাম্মদ হারুন অর রশিদ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড.আনিছা পারভীন, ইংরেজি বিভাগের অধ্যাপক হাফসা আক্তার,  কম্পিউটার সাইন্স বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল সিয়াম, শিক্ষার্থী রাজীব মিয়া, ঈষিতা মৌমিত, মাহিদ খান জীবন প্রমূখ।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় উপস্থিত সকলেই দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin