বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এক বর্ষীয়ান ত্যাগী রাজনীতিবিদ  হারালো গৌরীপুর আওয়ামিলীগ 

সুপক রঞ্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৮ বার পড়া হয়েছে
এক বর্ষীয়ান ত্যাগী রাজনীতিবিদ  হারালো গৌরীপুর আওয়ামিলীগ। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস (৬৮) আর নেই। তিনি রবিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে গৌরীপুর পৌর শহরে পশ্চিম ভালুকা পুরাতন রাইচ মিল এলাকায় নিজ বাসায় পরলোক গমন করেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া এ দিন রাত ১০ টায় গৌরীপুর পৌর মহাশ্মশানে অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ছেলে বউ, নাতি রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বিধু ভূষণে দাসের মৃত্যুতে গৌরীপুরে রাজনৈতিক মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
আওয়ামী লীগের কান্ডারী, বর্ষীয়ান নেতা বিধু ভূষণ দাস কিশোরকাল থেকে আওয়ামী রাজনীতির সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি ছাত্র জীবন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত আওয়ামী রাজনীতিতে দলের জন্য অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। রাজনৈতিক কর্মসূচী সফল করতে গিয়ে তার জীবদ্দশায় অসংখ্যবার নির্যাতন, হামলা ও মামলায় হয়রানীর শিকার হয়েছেন। বিধু ভূষণ ১৯৬৯ সালে গৌরীপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি টানা দু’বার উপজেলা আওয়ামী লীগের নিবার্চিত সাধারণ সম্পাদক হিসেবে প্রায় দুই যুগের বেশি ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin