সোমবার, ১১ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

এডভোকেট আলিফ হত্যাকান্ডের ন্যায় বিচার ও উগ্রবাদী ইসকন নিষিদ্ধ করার দাবিতে   নেত্রকানায় খেলাফত আন্দোলনের  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে জড়িত উগ্রবাদী ইসকন সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধ এবং সকল দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বড় বাজার জামে মসজিদের সামনে থেকে সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের আখড়ার মোড়, তেরী বাজার, ছোট বাজার, কাচারী রোড হয়ে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,  খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম, মুফতি আব্দুল বারী, মাওলানা মোস্তফা আহমাদ জীহাদী, মুফতি হাবিবুল্লাহ খান, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, মুফতি মাসুদ পাঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনার নেতা ইমরান হোসাইন, ছাত্র নেতা হাফেজ সাকিবুল হাসান, মোহাম্মদ বিন ইয়ামিন, যুব নেতা আনোয়ার হোসাইন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,  ইসকন একটি উগ্র মৌলবাদী সংগঠন। তারা বাইরের ইন্ধনে আমাদের দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে।
তারা উদীয়মান তরুণ আইনজীবী এ পি পি সাইফুল ইসলাম আলিফকে নৃশংস ভাবে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরো বেশী তৎপর হয়ে উগ্র জঙ্গিবাদী সংগঠন ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করার জোর দাবী জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin