বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

কঠোর লকডাউনে ভ্রমণ বিলাসিতা , পথে গুণতে হল জরিমানা

সুপক রন্জন উকিল, গৌরীপুর, ময়মনসিংহ
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫৩০ বার পড়া হয়েছে
লকডাউন অমান্য করে গাড়ি নিয়ে আনন্দ ভ্রমণে বের হয়েছিল ষোল জনের একটি দল। পথিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের চেকপোস্টে ধরা পড়ে গাড়িটি। পরে সরকারি বিধিনিষেধ অমান্য করায় গাড়ি চালককে জরিমানা করার পাশাপাশি ভ্রমণে বের হওয়া বাকি সদস্যদের বাড়ি পাঠিয়ে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের উত্তরবাজার এলাকায়।
জানা গেছে করোনা সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু লকডাউনে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে মঙ্গলবার রাতে আনন্দ ভ্রমণের জন্য নেত্রকোনা থেকে হাইস গাড়ি ভাড়া করে চালক সহ ষোল জনের একটি দল চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে আনন্দের ভ্রমণের গাড়িটি গৌরীপুর শহর অতিক্রম করার সময় গাড়িটি থামায় ভ্রাম্যমাণ আদালত। পরে গাড়ির চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ভ্রমণের জন্য চট্টগ্রাম যাচ্ছে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ গাড়ির চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি গাড়ির যাত্রীদের নিজ বাড়িতে পাঠিয়ে দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin