শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

করোনা যোদ্ধাদের সম্মাননা দিল এসো গৌরীপুর গড়ি 

সুপক রন্জন উকিল, গৌরীপুর, ময়মনসিংহ (প্রতিনিধি)
  • আপডেটের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫১১ বার পড়া হয়েছে
স্বেচ্ছাসেবী সংগঠন “এসো গৌরীপুর গড়ি”র উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে (২ এপ্রিল) শনিবার করোনা যোদ্ধাদের সন্মাননা দেয়া হয়েছে।
বিকাল ৩ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তে সন্মাননা অনুষ্টানে সংগঠনের   সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী ও প্রতিষ্টাতা আবু কাউছার চৌধুরী রন্টি, সাংগঠনিক সম্পাদক শেখ বিপ্লব, ও প্রতিষ্ঠাতা সদস্য সুপক রঞ্জন উকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, ময়মনসিংহ জেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক ড.সামিউল আলম লিটন, থানার অফিসার্স ইনচার্জ খান আঃ হালিম সিদ্দকী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ম.নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত কুমার দাস, পৌর প্যানেল মেয়র নাজিম উদ্দিন, ডাঃ আমানউল্লা আমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, কবি আওলাদ হোসেন জসীম প্রমূখ। অনুষ্টানে প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, করোনা কালীন সময়ে এসো গৌরীপুর গড়ি সেচ্ছাসেবী সংগঠনটি মানুষের পাশে ছিল। মানুষের কল্যাণ ও সেবার মাধ্যমে সংগঠনটি বেচেঁ থাকবে। আলোচনা শেষে  ব্যাক্তি ও সংগঠন পর্যায়ে মোট ৫৭  জন করোনা যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin