রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

কলমাকান্দায় মিথ্যাচার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন। 

হৃদয় রায় সজীব
  • আপডেটের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

 

নেত্রকোণায় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়া কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে নামধারী আওয়ামী লীগ নেতার মিথ্যাচার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃরফিকুজ্জামান খোকন।

রবিবার ২৮ এপ্রিল ২০২৪ কলমাকান্দা বাজার ধান মহাল রোডে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে রফিকুজ্জামান খোকন অভিযোগ করে বলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা এবং আমাদের সংসদ সদস্য জনাব মোস্তাক আহম্মেদ রুহী ভাইয়ের নির্দেশ উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ উন্মুক্ত এবং দলীয় প্রভাব মুক্ত, প্রার্থীরা দলীয় পরিচয় বহন করে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারবে না, কিন্তু কলমাকান্দায় একটি কুচক্রী মহল দোয়াত- কলম কে সংসদ সদস্য মোস্তাক আহম্মেদ রুহী ভাইয়ের মনোনীত প্রার্থী হিসেবে প্রচার করছে আওয়ামী লীগের মনোনীত মার্কা বলে প্রচার করছে এতে উপজেলা নির্বাচন প্রভাবিত হতে পারে। আমি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের মাধ্যমে এ অনিয়মের বিষয়ে জনগণকে অবহিত করতে চাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার প্রার্থনা করছি।

উল্যেখ্য যে রফিকুজ্জামান খোকন দীর্ঘদিন যাবত রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি দায়িত্ব পালন করেছেন রংছাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক, এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রফিকুজ্জামান খোকন  ৬ষ্ট কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে কৈ মাছ প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin