সোমবার, ১১ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

কলমাকান্দায় সীমানা নিয়ে বিরোধ,ঘরে হামলা ও ভাঙচুর

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ অবশেষে ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। জমির মালিকানা ও সীমানা নির্ধারণ নিয়ে আব্দুল্লাহ আল রোমান সাগরের পরিবারের সঙ্গে প্রতিবেশী একাধিক পরিবারের মধ্যে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু প্রভাবশালীর মদদে একদল দাঙ্গাবাজ ব্যক্তি সশস্ত্রভাবে সাগরের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে।

অভিযোগের সত্যতা নিশ্চিত করেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন। ২০২৫ সালের ১৫ এপ্রিল দুপুর আনুমানিক ২টার দিকে শুরু হওয়া এ হামলায় নেতৃত্ব দেয় মোঃ হারেছ মিয়া ও মোঃ স্বপন মিয়া, যাদের বিরুদ্ধে পূর্বেও দাঙ্গা ও সন্ত্রাসমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে। আব্দুল্লাহ আল রোমানের দাবি, হামলাকারীরা রড, সাবল, হাতুড়ি, কোঁয়া, রামদা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে তার ঘরের চালা ও সেমিপাকা বাড়ির দেয়াল ভাঙচুর করে। ঘটনার সময় বাড়ির মহিলা ও শিশুরাও আতঙ্কিত হয়ে পড়ে। এরপর ২টা ৩০ মিনিট নাগাদ আরও কয়েকজন যোগ দিয়ে বসতঘরে ঢুকে অতিরিক্ত ক্ষতিসাধন করে।
স্থানীয়দের ভাষ্য মতে, সাগরের পরিবার ওই জমিতে বহু বছর ধরে বসবাস করে আসছে এবং জমিটির রেকর্ডীয় মালিক তার পরিবার। কয়েকবার গ্রাম্য সালিশে জমির সীমানা নির্ধারণ করে আমিন দিয়ে পিলার স্থাপন করা হলেও অভিযুক্তরা তা মানেনি। অভিযোগ রয়েছে, অভিযুক্তদের একজন মোঃ আঃ ওহাব নিজেও একজন আমিন, যিনি পেশাগত দায়িত্বের অপব্যবহার করে বিরোধপূর্ণ জমিকে অন্য পক্ষের পক্ষে সনাক্ত করেন।
অভিযোগপত্র অনুযায়ী, হামলার পেছনে মূল উদ্দেশ্য ছিল সাগরের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে বাড়িঘর থেকে উচ্ছেদ করা। হামলায় সৃষ্ট ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা বলে ভুক্তভোগীর দাবি।

অভিযুক্ত স্বপন ও তার ভাইয়ের সাথে কথা বললে তারা জানান, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ভুলবশত আমাদের জমি উনাদের নামে রেকর্ড হয়ে গেছে। বিষয়টি বাদী পক্ষ অবগত থাকলেও গ্রাম্য সালিশের মাধ্যমে আমরা সমাধানে রাজি হই।উনার ঘর উনি নিজেই ভেঙেছে আমাদেরকে মিথ্যে অপবাদ দিচ্ছে। আল্লাহ্ তার বিচার করব।
এ বিষয়ে এলাকাবাসীর একাংশ বলছে, বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।

অন্যদিকে, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ জানিয়েছে, অভিযোগটি প্রাথমিক তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin