শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

কিন্ডারগার্টেনে তালা।  সংবাদ সম্মেলন করলেন পরিচালক

সুপক রন্জন উকিল, গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৪৪১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়  এক শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক। রবিবার (২০ মার্চ) দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ডি.কে.বি কিন্ডার গার্টেনের পরিচালক মো. শাহজাহান কবির হীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কিন্ডার গার্টেনের পরিচালক বলেন, পঞ্চাশ হাজার টাকা জামানত দিয়ে ২০১৭ সালে পৌর এলাকার পূর্ব দাপুনিয়া মহল্লায় জুলহাস উদ্দিন রতনের দু’ তলা বাড়ির দ্বিতীয় তলার চারটি কক্ষ ভাড়া নেন তিনি। মাসিক পাঁচ হাজার টাকা ভাড়া নির্ধারণ করে ডি.কে বি কিন্ডারগার্টেন নামে স্কুল চালু করেন । করোনাকালীন লকডাউনের সময় সরকারি নির্দেশনায় বিদ্যালয়টি বন্ধ রাখা হয়। এসময়ের মধ্যে বাড়ির মালিক মাসিক দুই হাজার টাকা ভাড়া বৃদ্ধির নোটিশ দেন। এতে উভয় পক্ষের মাঝে বিরোধ দেখা দেয়। এর জেরে বাড়ির মালিক জুলহাস উদ্দিন রতন স্কুলে তালা লাগিয়ে দেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক করেন তাঁরা। দীর্ঘ আলোচনার পরও বিষয়টি সুরাহা না হওয়ায় স্কুল পড়ুয়া প্রায় শতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। উদ্ধিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন মৌখিক চুক্তিতে মাসিক পাঁচ হাজার টাকা ভাড়ায় পাঁচ বছর মেয়াদে বাড়িটি ভাড়া নিয়ে স্কুল চালু করেছিলাম। করোনার সময় কয়েক মাসের ভাড়া বকেয়া থাকায় বাড়ির মালিক স্কুলে তালা লাগিয়ে দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করার পরও বিষয়টির নিষ্পত্তি হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে বাড়ির মালিক জুলহাস উদ্দিন রতন বলেন, বিদ্যালয়ের মালামাল সরিয়ে ফেলা হয়েছে এবং বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় কাউন্সিলরকে দায়িত্ব দেয়া হয়েছে।
 স্থানীয় কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া জানান,   বিষয়টি মীমাংসার জন্য দু’পক্ষকে একত্র করার চেষ্টা করেছি। কিন্তু মালামাল সরিয়ে ফেলার বিষয়ে আমি কিছু জানি না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin