বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কালিকাপ্রসাদ বাসস্টান্ডে ”মা-বাবার দোয়া টেলিকম” থেকে বিপুল পরিমান চোরাইকৃত মোবাইল ফোন, IMEI পরিবর্তণ করার ডিভাইস, ল্যপটপ ও ডেক্সটপসহ আনুমানিক ১২ লক্ষ টাকার মালামাল উদ্ধার ও ০১ জন সাইবার অপরাধীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৬৪১ বার পড়া হয়েছে

 

“বাংলাদেশ আমার অহংকার“ এই স্লোগানকে সামনে রেখে জন্ম হয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) । প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, সন্ত্রাস, ধর্ষণ, মাদক, অস্ত্র, অপহরণ ও হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

বর্তমান ইন্টারনেটের যুগে সবচেয়ে জটিল সমস্যার নাম হচ্ছে সাইবার ক্রাইম।কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মোবাইলের কোড পরিবর্তণ করে অপরাধীরা নানা ধরনের অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত হচ্ছে । চুরি বা ছিনতাই করা মোবাইলের IMEI কোড পরিবর্তণ করে অপরাধীরা অপরাধ কর্মকান্ড পরিচালনা করলেও তাদের চিহ্নিত করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কষ্ট সাধ্য হয়ে দাড়িয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা এই চোরাই বা ছিনতাইকৃত  মোবাইল সংগ্রহ পূর্বক IMEI নাম্বার পরিবর্তণ করে অপরাধীদের নিকট সরবরাহ করে আসছে।এসকল আসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য উদ্যোগ গ্রহন করে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প । শুরু হয় স্থানীয় পর্যায়ে অনুসন্ধান।অনুসন্ধানের একপর্যায়ে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প জানতে পারে যে, কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কালিকা প্রসাদ বাসস্ট্যান্ডে “মা-বাবার দোয়া” টেলিকমে IMEI নাম্বার পরিবর্তণ সংক্রান্ত অবৈধ কার্মকান্ড পরিচালিত হয়।

 

এরই ধারাবাহিকতায় ২৯/০৩/২০২৪ খ্রিঃ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকা থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত সময়ে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল এঁর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড (সিদ্দিরচর রোড) এলাকায় মোঃ সারোয়ার মিয়ার “মা-বাবার দোয়া টেলিকম”এ অভিযান পরিচালনা করে আসামী মোঃ সারোয়ার মিয়া(১৯), পিতা-মোঃ কালাম মিয়া, সাং-কালিকাপ্রসাদ ঝগরারচর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ কে গ্রেফতার করেন এবং তার হেফাজত হতে ১।৭৪ টি অবৈধ মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ১০,০০০০০/- টাকা, ২। IMEI পরিবর্তণ কাজে ব্যবহৃত ১ টি ল্যাপটপ, যার আনুমানিক মূল্য ৫০,০০০/- টাকা, ৩। ১ টি ডেক্সটপ কম্পিউটার, যার আনুমানিক মূল্য ৫০,০০০/- টাকা, ৪। ০১টি হার্ড ডিক্স ড্রাইভ, যার আনুমানিক মূল্য ৫,০০০/- টাকা, ৫। নগদ- ৪৮,৬০০/- টাকা, ৬। ০১টি ডিভিডি রাইটার, যার আনুমানিক মূল্য ৫,০০০/- টাকা ও ৭। ০১টি IMEI পরিবর্তণ করা ডিভাইস, যার আনুমানিক মূল্য ২০,০০০/- টাকা উদ্ধারসহ সর্বমোট ১২ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেন।

 

আসামীর বিরুদ্ধে ১৮৬০ সালের পেনালকোড আইনের ৪১৩ ধারা তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২২ ধারায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin