বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়ায় আশুজিয়া ইউনিয়নের রামপুর ২০২০ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে আয়োজিত রামপুর মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল শুক্রবার (২৮ নভেম্বর) রামপুর বাজার সংলগ্ন মাঠে বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে অংশ নেয় তেতুলিয়া রাহেলা রশিদ ফুটবল একাডেমি ও বন্ধু স্পোর্টিং ক্লাব।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম শহিদুল ইসলাম তরুণ। সভাপতিত্ব করেন আবুল খায়ের মাষ্টার, যুগ্ম আহ্বায়ক, কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবকদল।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য খায়রুল ইসলাম, রামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অলি উল্লাহ তালুকদার, কেন্দুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, ৩নং সলপা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, আজজিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহাবুব আলম, আগুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলিমুন ইসলাম রনি, সাবেক ইউপি সদস্য রুবেল মেম্বার প্রমুখ।

‎খেলা পরিচালনা করেন নেত্রকোণার ফুটবলার মশিউর রহমান টিটন, সার্বিক সহযোগিতায় ও সার্বিক পরিচালনায় ছিলেন স্থানীয় এলাকাবাসী।

‎উত্তেজনাপূর্ণ ম্যচে নির্দিষ্ট সময়ে গোল না হওয়ায় ট্রাইবেকারে বন্ধু স্পোটিং ক্লাব ৫-৪ গোলে জয়লাভ করে।

‎প্রতিযোগিতামূলক এই ফাইনালকে ঘিরে রামপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin