রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

কেন্দুয়ার আশুজিয়ায় কোচিং সেন্টারসহ ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট।।

মাইন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১১ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নে একটি মাদ্রাসা প্রতিষ্ঠানের টয়লেটের উন্মুক্ত ড্রেনকে কেন্দ্র করে কোচিং সেন্টারসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীদের অভিযোগ বৃহস্পতিবার সকাল এগােরাটার দিকে উপজেলার আশুজিয়া ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ দারুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষের নেতৃত্বে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনাটি ঘটেছে।

ঘটনা সূত্রে জানা গেছে আশুজিয়া জে এন সি একাডেমী সংলগ্ন অগ্রণী কোচিং সেন্টারসহ ফাহিম মেডিকেল এন্ড টেলিকম এবং মা বাবা কসমেটিকস ও ভ্যারাইটি স্টোরে মাদ্রাসা কর্তৃপক্ষ মাসুম আহম্মেদ কাশমী ও আবিদুরের রহমানের নেতৃত্বে দৃর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে নগদ অর্থ লুটপাট করে । পরে স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

ভুক্তভোগী হেলাল ও হালিম মিয়া জানান, এই ভাংচুর ও লুটপাটের ঘটনায় নগদ অর্থ লুট,মালামালের ব্যাপক ক্ষতিসাধনে সর্বসাকুল্যে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে তারা লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin