শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

কেন্দুয়ার গন্ডায় একজনের বিরুদ্ধে এক গন্ডা একজনের জোট!

মাঈন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৯১ বার পড়া হয়েছে

নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার অন্যতম একটি ইউনিয়ন গন্ডা। এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাজিদুল ইসলাম সন্জু । আসন্ন ৫ জানুয়ারীর ইউপি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার মনোনীত প্রার্থী সাজিদুল ইসলাম সন্জু মনোনয়ন পত্র জমা দিয়েছে। পাশাপাশি সন্জু চেয়ারম্যান মনোনয়ন জমা দেওয়ার পরপরই গন্ডা ইউনিয়নের কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম আকন্দ (কল্যাণ),মোঃ আমিরুল ইসলাম রুবেল,মোঃ সিরাজুল ইসলাম,সারোয়ার মুর্শেদ মাসুম

,মোঃ হুমায়ুন কবির( আহম্মেদ) ঐক্যবদ্ধ হয়ে এক জোট বেঁধে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন।
গন্ডা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করছে । সন্জু চেয়ারম্যানকে যাতে নৌকা প্রতীক না দেওয়া হয় সেজন্য কিছুদিন পূর্বে ৮ জন মিলে বিভিন্ন মিটিং মিছিল করেছিল। সর্বশেষ সন্জু চেয়ারম্যান মনোনয়ন পান। সন্জু চেয়ারম্যানকে পরাজিত করার লক্ষ্যে বর্তমানে ৫ জন ঐক্যবদ্ধ হয়ে জোট বেঁধেছে। যাচাই বাছাই শেষে চূড়ান্ত সময়ে ৫ জন থেকে ১ জন মূল প্রতিদ্বন্দিতায় অংশগ্রহন করার সম্ভাবনা রয়েছে। জোট বেঁধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া পাঁচজনের মধ্যে সর্বশেষ একজন হলে সকলে মিলে তাকে সহযোগিতা করবে বলে জানা গেছে। সকলে মিলে বর্তমান চেয়ারম্যান সন্জুকে পরাজিত করার দৃঢ় সংকল্প নিয়ে ঐক্য বদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর জনগণের ভোটে কে হবেন গন্ডা ইউনিয়নের চেয়ারম্যান এমন আলোচনাই চলছে গন্ডা ইউপির সর্বত্র। গন্ডায় নৌকার প্রার্থী সন্জুর বিরুদ্ধে ৫ জনের ঐক্যবদ্ধ এই জোটকে নিয়ে আলোচনা চলছে-আর অনেকেই বলছে গন্ডায় একজনের বিরুদ্ধে এক গন্ডা একজনের জোট! জনগণের ভোটের রায় কে বা কাদের হয় জয় তাই এখন দেখার পালা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin