
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম বাঙ্গালীর সভাপতিত্বে ও ইউপি সচিব রোকনুজ্জামান এর পরিচালনায় এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
এ সময় চেয়ারম্যান আব্দুস সালাম বাঙ্গালীসহ আরও বক্তব্য রাখেন মোঃ নূরুল আমিন,মোঃ আঃ আব্দুস সালাম,মোঃ হক,নজরুল মাস্টার,মোঃ হেলাল মাস্টার,ফরিদ, আঃ হেলিম প্রমুখ।
ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাঙ্গালী ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।
বাজেট অনুষ্ঠানে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ নেতৃবৃন্দ সুধীজন উপস্থিত ছিলেন।