শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

কেন্দুয়ায় ইউপি মেম্বার রাসেল চৌধুরীর বিরুদ্ধে সাজানো অভিযোগ

মাঈন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৫৫৫ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার রাসেল চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সাজানো অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে। কেন্দুয়া উপজেলার আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার রাসেল চৌধুরী ১৭ এপ্রিল সন্ধ্যার পর কেন্দুয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, নির্বাচনের জেরে কতিপয় ব্যক্তি টিসিবির কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ এনে আমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বরাবরে দিয়েছেন। তারা তাদের অভিযোগে উল্লেখ করেন, ইউপি মেম্বার রাসেল চৌধুরী প্রত্যেকের কাছে কার্ডের বিনিময়ে একশ টাকা করে দাবি করেন। টাকা না দেওয়ায় ইউপি মেম্বার তাদের নাম বাদ দিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হতে অন্য ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন।

যা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ অভিযোগের সঠিক ও সুষ্ঠু তদন্ত হলে মিথ্যা প্রমাণিত হবে।
ইউপি মেম্বার রাসেল চৌধুরী সাংবাদিকদের আরও জানান,এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কারও কাছে কোনো টাকা পয়সা দাবি করিনি। আমাকে অযথা হয়রানির জন্য এরকম মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে একটি দৈনিক পত্রিকা ও একটি অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছেন। আমি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের কাছে অনুরোধ জানাই। যারা আমার বিরুদ্ধে সাজানো অভিযোগ দায়ের করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

কেন্দুয়া প্রেসক্লাবে ইউপি মেম্বার রাসেল চৌধুরী যখন এসব কথা বলেন,তখন কেন্দুয়া প্রেসক্লাবের সহ সভাপতি বিজয় রজক,সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল,প্রচার সম্পাদক সুনীল পোদ্দার,তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক আয়নাল হক,সাংবাদিক মজিবুর রহমান কিবরি,সাংবাদিক হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin