বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

কেন্দুয়ায় কম্বল বিতরণে এমপি অসীম কুমার উকিল

মাঈন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৫৫৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের হাতে কম্বল তুলে দিয়েছেন নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে শনিবার বিকাল তিনটায় কেন্দুয়া উপজেলা হল রুমে আনুষ্ঠানিক ভাবে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঞার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কেন্দুয়া পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা প্রমুখ। এ সময় কেন্দুয়া উপজেলার পৌর সভা সহ সকল ইউনিয়নের সভাপতি – সম্পাদক সহ সুধীজন, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin