বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কেন্দুয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং চেক বিতরণ

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৫৫৯ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মানবিক কর্মসূচীর আওতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে, বলাইশিমুল ও নওপাড়া ইউনিয়নের আকস্মিকভাবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন; জেলা প্রশাসক কাজি মোঃআবদুর রহমান।  তিনি ঢেউটিন বিতরণের পূর্বে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব লেডিস কর্নারের উদ্ধোধন করেন । এ সময় তিনি বলেন -যে নারী যে রকম সহযোগিতা চাইবেন সরকার সেই সহযোগিতাই করবে। এ সময়  লেডিস ক্লাব ও ক্রিড়া সংস্থার সভাপতি মিজ কাজি সুমান্না আখতার,কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিন খন্দকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ, লেডিস ক্লাবের সভাপতি মিজ সাজেদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
একই দিনে জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান মুজিব বর্ষ উপলক্ষে কেন্দুয়ার তাম্বুলীপাড়া ন্যাচারাল পার্কের রাস্তায় বৃক্ষরোপন কর্মসূচি রাঙ্গা পথের শুভ উদ্বোধন করেছেন। পরে কেন্দুয়া ভূমি অফিসের কিছু কর্মসূচি উদ্বোধনসহ বিভিন্ন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin