শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

কেন্দুয়ায় ছাত্রলীগ নেতা স্বপনের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত

মাঈন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৮৩৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার কেন্দুয়ায় উপজেলা ছাত্রলীগ নেতা আফরিদ জাহান স্বপনের উদ্যোগে ও নেতৃত্বে “কাঁদতে আসিনি, ফাসির দাবি নিয়ে এসেছি” এই স্লোগানকে সামনে রেখে ১৫ ও ২১ আগস্টে ঘটে যাওয়া নারকীয় হত্যাকান্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবীতে কেন্দুয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের ব্যানারে ।

আজ সোমবার বিকালে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে কেন্দুয়া প্রেসক্লাবের সামনে ছাত্রলীগ নেতা আফরিদ জাহান স্বপনের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা ছাত্রলীগের প্রেস ব্রিফ্রিং এর সাথে একাত্মতা ঘোষনা করে তারা এ মানব বন্ধন করেছে।

এ সময় বক্তব্য রাখে ছাত্রলীগ নেতা আফরিদ জাহান খান স্বপন,রবিন খান,বিজয় প্রমুখ। মানববন্ধন চলাকালীন সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবী জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin