সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

কেন্দুয়ায় ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

 

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ।

 

সোমবার (৭ এপ্রিল) আনুমানিক রাত ৯টায় উপজেলার রেন্ট্রিতলা বাজারে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—জাহাঙ্গীর আলম (৪০), মো. লালন মিয়া (৪৫), মো. দুলাল মিয়া (৩৫), মো. আনিসুর রহমান (৫২), নজরুল ইসলাম (৫৯) এবং আক্কাছ আলী (৫৬) । তারা সকলেই রেন্টিতলা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ।

 

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী আনিছুল হকের দোকানের সামনে তাস দিয়ে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ডিবি পুলিশের একটি টিম এ বিশেষ অভিযান চালায় । অভিযানকালে ৬ জন জুয়ারিকে হাতে-নাতে আটক করে । এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থ জব্দ করা হয় ।

 

এ ঘটনায় কেন্দুয়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যায়। স্থানীয়দের অনেকে এমন অভিযান পরিচালনার প্রশংসা ও জোর দাবি জানান ।

 

নেত্রকোণা ডিবি পুলিশের (পশ্চিম) অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “ধৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদেরকে প্রেরণ করা হয়েছে । সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে ।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin