বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কেন্দুয়ায় বাবা দিবসে বাবা হারালো শিশু ইভান

মাঈন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৯৫৯ বার পড়া হয়েছে

আজ ১৯ জুন বিশ্ব বাবা দিবসে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আবির আহমেদ খান রুজেলের একমাত্র শিশু সন্তান ইভান চিরতরে হারিয়েছে তার বাবাকে। আবির আহমেদ খান রুজেল স্ট্রোক জনিত কারণে রোববার সকাল ১১টার দিকে দিকে মারা গেছেন। কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের মানিক খানের ছেলে রুজেল। কেন্দুয়ার মোজাফরপুর,কান্দিউড়া,নওপাড়া ইউনিয়নে সংসদ সদস্য অসীম কুমার উকিল বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় সঙ্গী হিসেবে অন্যান্য নেতাকর্মীদের সাথে আবির আহম্মেদ খান রুজেল (৩৫) ছিলেন। উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণের সময় হঠাৎ রুজেল স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুজেলের বড় ভাই উপজেলা আওয়ামী লীগ নেতা পাবেল খান জানান, সকালে স্থানীয় এমপি অসীম কুমার উকিল ও তার সহধর্মিণী অধ্যাপক অপু উকিল উপজেলার মোজাফরপুর, কান্দিউড়া ও নওপাড়া ইউনিয়নের বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করতে যান। এ সময় উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সাথে যান আবির আহম্মেদ রুজেলও। উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ শেষে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে রুজেল। পরে দ্রুত তাকে উপজেল…

কেন্দুয়ায় বাবা দিবসে বাবা হারালো শিশু ইভান

মাঈন উদ্দিন সরকার রয়েলঃ আজ ১৯ জুন বিশ্ব বাবা দিবসে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আবির আহমেদ খান রুজেলের একমাত্র শিশু সন্তান ইভান চিরতরে হারিয়েছে তার বাবাকে।

আবির আহমেদ খান রুজেল স্ট্রোক জনিত কারণে রোববার সকাল ১১টার দিকে দিকে মারা গেছেন। কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের মানিক খানের ছেলে রুজেল।

কেন্দুয়ার মোজাফরপুর,কান্দিউড়া,নওপাড়া ইউনিয়নে সংসদ সদস্য অসীম কুমার উকিল বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় সঙ্গী হিসেবে অন্যান্য নেতাকর্মীদের সাথে আবির আহম্মেদ খান রুজেল (৩৫) ছিলেন।

উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণের সময় হঠাৎ রুজেল স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুজেলের বড় ভাই উপজেলা আওয়ামী লীগ নেতা পাবেল খান জানান, সকালে স্থানীয় এমপি অসীম কুমার উকিল ও তার সহধর্মিণী অধ্যাপক অপু উকিল উপজেলার মোজাফরপুর, কান্দিউড়া ও নওপাড়া ইউনিয়নের বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করতে যান। এ সময় উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সাথে যান আবির আহম্মেদ রুজেলও। উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ শেষে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে রুজেল। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিকাল ৪ টায় বাট্রা গ্রামে ও ৬ টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে আবির আহম্মেদ খান রুজেলের মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে।

মৃত্যুকালে আবির আহমেদ খান রুজেল স্ত্রী,একমাত্র শিশু সন্তান ইভান,৪ ভাই,১ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

অবুঝ শিশু সন্তান ইভান হারিয়েছে তার বাবাকে। প্রিয়তমা স্ত্রী হারিয়েছে তার স্বামীকে। ভাইয়েরা হারিয়েছে রক্তের বাঁধনকে। বোন হারিয়েছে কলিজার টুকরো ভাইকে। আবির আহমেদ রুজেলের মৃত্যুতে কেন্দুয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin