
নেত্রকোনার খালিয়াজুরীতে এই প্রথমবারের মতো যাত্রা শুরু করলো রবি কাস্টমার কেয়ার সেন্টার। এর মাধ্যমে এখন থেকে উপজেলার সাধারণ গ্রাহকরা রিচার্জ, সিম বিক্রি, নতুন সিম নিবন্ধন, সিম রিপ্লেসমেন্টসহ বিভিন্ন ধরনের সেবা সহজে নিতে পারবেন।
হাওর বেষ্টিত এই জনপদে দীর্ঘদিন ধরে গ্রাহকরা নেটওয়ার্ক ও সেবা পাওয়ার ক্ষেত্রে নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন।
নিকটবর্তী উপজেলায় বা জেলা সদরে যেতে হতো নিত্যদিনের কাজের জন্য। কিন্তু নতুন কাস্টমার কেয়ার সেন্টার চালু হওয়ায় খালিয়াজুরীর মানুষ এখন নিজ এলাকাতেই সব ধরনের রবি সেবা পাচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রবি কাস্টমার কেয়ার সেন্টার খোলার ফলে গ্রাহকসেবা যেমন সহজ হলো, তেমনি এলাকার অর্থনৈতিক কার্যক্রমেও গতি আসবে। কারণ রিচার্জ, সিম কেনা-বেচা ও অন্যান্য সুবিধা পেতে আর বাইরে যেতে হচ্ছে না।
এলাকাবাসীর দাবি, খালিয়াজুরীতে অন্যান্য মোবাইল অপারেটরদেরও এ ধরনের কাস্টমার কেয়ার চালু করা জরুরি। তাহলে হাওর এলাকার মানুষের জন্য যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।
যোগাযোগের ঠিকানা:
মোঃ মাসুম পারভেজ
খালিয়াজুরী সদর হাসপাতাল গেইট।মোবাইলঃ ০১৬০৩-৬৫৭৫৪৮