
নেত্রকোনার খালিয়াজুরীতে যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সুলতান মিয়া (পিতা-মৃত অহেজ উদ্দিন, মাতা-মোছাঃ জমিলা আক্তার), সাং-বাতুয়াইল, থানা-খালিয়াজুরী, জেলা-নেত্রকোনা।
থানা সূত্রে জানা যায়, সি আর মামলা নং-৬৯৬/২৪, ধারা-৩, যৌতুক নিরোধ আইন ২০১৮ এর অধীনে আসামির বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আজ মঙ্গলবার সকালে এএসআই রেজাউল করিম,এর নেতৃত্বে খালিয়াজুরী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে যথাযথ পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মকবুল হোসেন।