বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

গভীর রাতেও টুংটাং শব্দে মুখর কামারবাড়ী

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪১০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির প্রধান উপকরণ দা, বটি, ছুরি ্চাপাতি ইত্যাদি তৈরী ও শান দেয়ার কাজে ব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা। দিন রাত টুংটাং শব্দে মুখরিত থাকছে  কামারবাড়ী। গৌরীপুর পৌর এলাকার হারুন পার্ক সংলগ্ন ব্যবসায়ী মাখন বাড়ই জানান ৬/৭ জন লোক দিন রাত কাজ করেও কুলিয়ে উঠতে পারছেন না। তিনি আরও বলেন বিগত ২ বছর করোনা মহামারির কারনে ব্যবসা ভালো না হলেও  এবার প্রচুর কাজের চাপ। এছাড়াও চন্দন, রাজকুমার ও নিতাই বলেন নতুন করে বানানো দা, বটি, কুড়াল, ছুড়ি, চাপাতির পাশাপাশি অনেকেই পুরাতন গুলো মেরামত ও শান দিয়ে দেবার জন্য রেখে যাচ্ছেন। সময়মত কাজ শেষ করে গ্রাহকদের কাছে হস্তান্তর করার জন্যই গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি। গত রাতে সরেজমিনে গিয়ে তাদের কর্মব্যস্ততা দেখা গেছে। ঈদের আরও ৩/৪দিন বাকি তাই সামনে কাজের চাপ আরও বাড়ার আশা প্রকাশ করেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin