শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

গল্পাকার ও সাংবাদিক ফয়সাল চৌধুরীর ২৬তম জন্মদিন পালিত

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৮ বার পড়া হয়েছে

ঐতিহ্যবাহী ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘বোধ’ এর ভার্চুয়াল আয়োজনে গল্পাকার ও সাংবাদিক ফয়সাল চৌধুরীর ২৬তম জন্মদিন পালিত হয়েছে। ১১ই ডিসেম্বর (শনিবার) রাত দশটায় বোধ এর মেসেঞ্জার গ্রুপে ভার্চুয়ালভাবে এ জন্মোৎসবটি পালিত হয়।
ফয়সাল চৌধুরী জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র আটপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯৫ সালের ১০ই ডিসেম্বর নেত্রকোনা জেলার অন্তর্গত আটপাড়া উপজেলার সোনাজুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনের এ ভার্চুয়াল অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, বোধ সম্পাদক ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, প্রফেসর কবি খন্দকার অলী উল্লাহ্, বোধ এর মুখপাত্র ও একালের সুকান্তখ্যাত কবি মোঃ রাসেল হাসান, কবি নাদিম সিদ্দিকী, কবি শাহরিন শাইরি ও সাবাবা হকসহ প্রমুখ। জন্মোৎসবটিতে কবিগণ ফয়সাল চৌধুরীকে নিয়ে বক্তব্য রাখেন। কবি মোঃ রাসেল হাসান তাঁর বক্তব্যে বলেন, “জন্মদিন মানে জীবন থেকে একটি বছর বিয়োগ হওয়া হলেও সমৃদ্ধ হওয়াও বটে। কবি-সাহিত্যিকরা তা সহজেই অনুধাবন করতে পারেন। তেমনি একজন সাহিত্য লালনকারী গল্পকার ফয়সাল ভাই। জন্মদিনে তাকে বিনম্র শুভেচ্ছা জানাচ্ছি।” বোধ সম্পাদক ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী বলেন, “ফয়সাল চৌধুরী একাধারে গল্পাকার ও সাংবাদিক। খুব ভালো লিখেন তিনি। তাঁর ২৬তম জন্মদিনে বোধ এর পক্ষ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin