সোমবার, ১১ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:


‎গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে জেলার সাংবাদিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ ব্যাহত হবে এবং সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে।

‎এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস, একুশে টিভির জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি শ্যামল সরকার, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আজাহার ইসলাম বিপ্লব, সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো. শহীদুল ইসলাম শফিক, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার হৃদয় রায়, নেত্র টুডের সম্পাদক ও প্রকাশক প্রণব রায় রাজু, নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ইমন রহমান,  খবর নেত্রকোনার সম্পাদক ও প্রকাশক রেজাউল হাসান সুমন, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল মিয়া, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নাজমুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin