রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

গুণীজন পেলেন খাজা ওসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫৫৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে নিজ নিজ ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ছয় গুণীজনকে খাজা ওসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড প্রদানের জন্য বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।

সোমবার (৪ অক্টোবর)  বিকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম অ্যাওয়ার্ড বিজয়ী ছয়জন গুণীর নাম ঘোষণা করেন।

অ্যাওয়ার্ড বিজয়ী গুণীজনরা হলেন-শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্য- সাহিত্যিক নাজমা মমতাজ, কবি মোছা. হাজেরা বেগম। সাংবাদিকতায়- এএসএস হোসাইন শাহীদ, এম মুখলেছুর রহমান খান। সমাজসেবায়- আব্দুর রউফ। গবেষণাকর্মে- জাহাঙ্গীর আলম জাহান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি ইলেক্টোরাল কমিটি ফর খাজা ওসমান খাঁ অ্যাওয়ার্ড কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, ক্রীড়া সংগঠন মতিউর রহমান মজনু, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি তাছলিমা ইয়াসমিন কলি, এসিক নারী কল্যাণ সংস্থার সভানেত্রী খাদিজা আক্তার বিউটি, কবি নূরুল আবেদীন প্রমুখ।

দি ইলেক্টোরাল কমিটি ফর খাজা ওসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড এর সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার বলেন পরবর্তী প্রজন্মের কাছে এই অঞ্চলের সঠিক ইতিহাস তুলে ধরতে এসিক এসোসিয়েশন ও ক্রিয়েটিভ এসোসিয়েশনের যৌথ উদ্দোগে খাজা ওসমান খাঁ অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। আজকে বিজয়ী হিসাবে ছয়জন গুণীজনের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে ক্রেস্ট ও সদনপত্র প্রদান করা হবে।

প্রসঙ্গত, খাজা ওসমান খাঁ ছিলেন বার ভুইয়্যাদের একজন ও বাংলার সর্বশেষ আফগান সর্দার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin