মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ  ফসল রক্ষা বাঁধ নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় দুই ইউনিয়নবাসীর সংঘর্ষঃ আহত অন্তত ২০ এনসিপি’র ময়মনসিংহ মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

গৌরীপুরের বিভিন্ন ইউনিয়নে নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন (ধারাবাহিক প্রতিবেদনে আজ ৫নং সহনাটি)

সুপক রঞ্জন উকিল  গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৫১৯ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচনের ৪র্থ ধাপে ঘোষিত তফসিল মতে আগামী ২৩ ডিসেম্বর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে নির্বাচন হবে। বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক চেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আবেদন করেছেন ৫নং সহনাটী ইউনিয়ন হতে কয়েকজন। গণভবনে বৈঠকের পর ২৫ নভেম্বর আগে দলীয় সিদ্ধান্ত ঘোষণার ফলাফল প্রকাশিত হবে তা শোনা যাচ্ছে। তাই নির্বাচনের মাঠে ভোটের চেয়ে বেশি লড়াই নৌকা পেতে। সাধারণ মানুষের একমাত্র জিজ্ঞাসা, কে পাচ্ছেন নৌকা প্রতীক? দলের মনোনয়ন না পেলে কে হবেন বিদ্রোহী? এ ইউনিয়নে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হচ্ছে না, তবে জাতীয় পার্টীসহ অন্যান্য দলের প্রার্থীরা লড়াই করবেন বলে শোনা যাচ্ছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি চেয়ারম্যান পদে সম্ভব্য ও দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, জাপা নেতা ও সাবেক চেয়ারম্যান মো. শামছুজ্জামান জামাল , সাবেক চেয়ারম্যান দুলাল আহাম্মেদ, ৫নং সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী রুহি দাস আচার্য্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, ইউনিয়ন শাখার যুবলীগের সভাপতি মো সামছুল হক , গৌরীপুর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক সালাহ্ উদ্দিন কাদের রুবেল,  সমাজসেবক ও জাকের নেতা মো. আব্দুল মোন্নাফ।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দলমত নির্বিশেষে তারা যোগ্য ও সৎ চরিত্রবান ব্যক্তিকেই চেয়ারম্যান নির্বাচিত করবেন। বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বলেন, আমি ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক কর্মকান্ডসহ সকল কর্মকান্ডে দলের পাশে থেকে কাজ করে যাচ্ছি। নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী রুহি দাস আচার্য্য, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, ইউনিয়ন শাখার যুবলীগের সভাপতি মো সামছুল হক , উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক সালাহ্ উদ্দিন কাদের রুবেল। জাতীয় পার্টীর নেতা ও  সাবেক চেয়ারম্যান মো. শামছুজ্জামান জামাল এবং জাকের নেতা মো. আব্দুল মোন্নাফ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ইউপিতে সদস্য (মেম্বার) পদে নির্বাচন নির্দলীয় হওয়ায় তা নিয়ে পাড়ায়-মহল্লায় যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। সম্ভাব্য মেম্বার প্রার্থীদের প্রচারণায় ভোটের উৎসব তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin