রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ

গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা  

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল 
  • আপডেটের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৪২৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৯৫টি ভোট কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে চেয়ারম্যান পদে সোমনাথ সাহা আনারস প্রতীকে ৫৪ হাজার ৯২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মোফাজ্জল হোসেন খান  দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। অপর প্রার্থী এইচ এম খায়রুল বাসার পেয়েছেন ১০ হাজার ৮২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে সোহেল রানা পালকী প্রতীকে ৪২ হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন চশমা প্রতীকে ২৯ হাজার ২৩ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফা ইয়াসমিন হাঁস প্রতীকে ৪১ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›িদ্ব সালমা আক্তার প্রজাপতি প্রতীকে ২১ হাজার ৯৩৩ ভোট পেয়েছেন।
মঙ্গলবার রাতে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
 গৌরীপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮৫৯। নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোট ১ লাখ ১৫ হাজার ৮৫৫ ভোট। বৈধ ভোট ১ লাখ ১৩ হাজার ৬২ টি। বাতিল ভোট ২ হাজার ৭৯৩ টি। প্রদত্ত ভোটের হার ৪১.৩৮%। এ উপজেলা ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ৯৫টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৯ হাজার ৯৪৮ জন।
 উপজেলা পরিষদ নির্বাচনে সকল বিজয়ী প্রার্থীদের তাৎক্ষনিক ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি। এছাড়াও একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য ইউএনও ও অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ এবং ফুল দিয়ে শুভেচ্ছা  জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin