রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ

গৌরীপুরে চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১১ নভেম্বর, সোমবার, ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মূল্য তালিকা এবং ক্রয় ভাউচার না থাকার, মেয়াদ উত্তীর্ণহীন ওষুধ সংরক্ষণ, এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের মতো অনিয়মগুলো চিহ্নিত করা হয়।
শুভ ডিমের আরত এবং চান মিয়া ডিমের আরতকে মূল্য তালিকা ও ক্রয় ভাউচার না রাখার কারণে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
কাজলা ফার্মেসিতে মেডিসিনের ফ্রিজে মাছ-মাংস রাখার পাশাপাশি মেয়াদ উত্তীর্ণহীন ওষুধ পাওয়ার অভিযোগে ফার্মেসিটিকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
কাজল বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বাজা তেল দিয়ে বিস্কুট তৈরি, অন্য কোম্পানির মনোগ্রাম নিজের নামে ব্যবহার এবং বিএসটিআই এর অনুমোদনের কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin