বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

গৌরীপুরে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন পেলেন পাঁচ কৃষক  

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪২০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে ৫০% ভতুর্কী মুল্যে স্থানীয় পাঁচ কৃষক পেলেন একসঙ্গে ধান কাটা, মাড়াই-ঝাড়াই ও বস্তাবন্দী করার আধুনিক কৃষি যন্ত্র জাপানের ইয়ানমার কম্বাইন হারভেস্টার। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১১ এপ্রিল) বিকেলে  কৃষি অফিস চত্বরে এ মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম।
যাঁরা এ কৃষি যন্ত্র পেলেন- উপজেলার খান্দার গ্রামের জাহানারা বেগম, টাঙ্গুয়া গ্রামের মোফাজ্জল হোসেন, মনাটি গ্রামের নয়ন আহম্মেদ, ধেরুয়া কহেড়ার মঞ্জুরুল হক ও কান্দুলিয়ার ফারুক মিয়া।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার জানান, চলতি অর্থ বছরে সরকারের কৃষি উন্নয়ন সহায়তা (ভতুর্কী) কার্যক্রমের আওতায় এ উপজেলা পাঁচজন কৃষকের মাঝে প্রায় ৫০ ভাগ ভতুর্কিতে ৩১ লাখ ৫০ হাজার টাকা মুল্যের এ আধুনিক কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, এ যন্ত্রের মাধ্যমে একসাথে অল্প সময়ে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা যায়। এ মেশিন ব্যবহারে কৃষকের শ্রমিক, সময় ও অর্থের সাশ্রয় হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin