শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

গৌরীপুরে নতুন এসিল্যান্ড হিসেবে নিকহাত আরা’র যোগদান

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৫৯৩ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (১২ আগস্ট) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন নিকহাত আরা ।
নবাগত কর্মকর্তা নিকহাত আরা সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি)  মোঃ আবিদুর রহমান স্থলে যোগ দেন। বিদায়ী  মোঃ আবিদুর রহমান পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে (৯ আগস্ট) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন।
এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, নিকহাত আরা এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাড়ি লালমনিরহাটে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ তম ব্যাচের কর্মকর্তা । অত্যান্ত আনন্দের বিষয় হচ্ছে তাঁর স্বামী ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin