তারই ধারাবাহিকতায় (২৯ ডিসেম্বরে) বুধবার দুপুর ২ টায় উক্ত ইউনিয়নের লাঙ্গল সমর্থিত শত শত মহিলা পুরুষ একত্রিত হয়ে কেন্দুয়া গৌরীপুর সড়কে গৌরীপুরের সীমান্তবর্তী এলাকা কুকুয়াখালীতে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এইখানে ১ ঘন্টা অবস্থানের পর তারা আরও কিছুটা অগ্রসর হয়ে বীর আাহম্মপুর ফকির বাড়ি মোড় এ অবস্থান নেয়। রাস্তায় অবস্থান নেওয়ায় এ সময় বিভিন্ন পরিবহন আটকে যায়। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন।